উত্তরায় চাইনিজ রেস্টুরেন্টে আগুনে দগ্ধ ৭ | চ্যানেল আই অনলাইন

উত্তরায় চাইনিজ রেস্টুরেন্টে আগুনে দগ্ধ ৭ | চ্যানেল আই অনলাইন

রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরের একটি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ সাতজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দগ্ধ সাতজনকে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন, শরীফ (২০), রুবেল (৩৫), সজীব (২৬), আসিফ (২৮), মেজবাহ (৪৫), মিলন (৪২) ও সুজাত (২৯)।

দগ্ধরা জানান, তারা উত্তরার তিন নম্বর সেক্টরের একটি চাইনিজ রেস্টুরেন্টের কর্মচারী।

বুধবার দুপুরে রেস্টুরেন্টের ভেতরে গ্যাস লিকেজের কারণে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জনের হাত, পা ও মুখের কিছু অংশ ঝলসে যায়। 

ঘটনার পর তিনজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। বাকি সাতজন বাংলাদেশ মেডিকেলে ভর্তি ছিলেন।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের সবার হাত, পা ও মুখের কিছু অংশ দগ্ধ হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

Scroll to Top