উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে গভীর শোক জানালেন জামায়াতের আমির – DesheBideshe

উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে গভীর শোক জানালেন জামায়াতের আমির – DesheBideshe

উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে গভীর শোক জানালেন জামায়াতের আমির – DesheBideshe

ঢাকা, ১৬ জানুয়ারি – রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দলটির স্থানীয় শাখা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি জানান, ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে সংঘটিত এই অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হন এবং আরও ১৩ জন গুরুতর আহত হন। নিহতরা হলেন ফজলে রাব্বী, হারিস, রাহাব, আফসানা, রোদেলা আক্তার এবং আড়াই বছর বয়সী শিশু রিসান। এই ঘটনায় নিহতদের পরিবারগুলো অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছেন যেন নিহত সবাইকে শহীদ হিসেবে কবুল করা হয়, তাঁদের কবর প্রশস্ত করা হয় এবং জান্নাতুল ফেরদৌস নসিব করা হয়। পাশাপাশি শোকাহত পরিবার-পরিজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেওয়ার জন্যও দোয়া করেন তিনি।

বিবৃতিতে তিনি অগ্নিকাণ্ডে আহত ও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এই আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সাহায্য ও সহযোগিতা দেওয়ার জন্য জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা সংগঠনগুলোর প্রতিও আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬



Scroll to Top