বিশ্বখ্যাত এই গ্র্যামিজয়ী তারকার এমন বিনয়ী মানসিকতা বাংলাদেশের প্রবাসীদের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে। সিডনি প্রবাসী অস্ট্রেলিয়ান ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সজল রায় এ প্রসঙ্গে বলেন,‘এড শিরানের মতো এত বড় একজন বিশ্বতারকা যখন বিলাসিতা ছেড়ে সাধারণ ট্রেনের বগিতে ভ্রমণ করেন, তখন আমাদের মনে করিয়ে দেয়, মানুষের শ্রেষ্ঠত্ব তার সাদামাটা জীবনযাপনেই। তাঁর এই পরিবেশসচেতনতা এবং মাটির কাছাকাছি থাকার মানসিকতা সত্যি অতুলনীয়।’
মেলবোর্নের আগে শিরান পার্থ, সিডনি এবং ব্রিসবেনে কনসার্ট শেষ করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার পর মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে হাজার হাজার ভক্তের উন্মাদনার মধ্য দিয়ে মঞ্চে ওঠেন এই জনপ্রিয় গায়ক।
মেলবোর্নে আজ ও আগামীকালও আরও দুটি কনসার্ট রয়েছে। তারপর তাঁর এই সফর শেষ করবেন আগামী ৫ মার্চ আওস্ত্রেলিয়ার আরেক অ্যাডিলেডের ওভালে।



