কটন ক্যান্ডি সেমাই কাপের রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
কটন ক্যান্ডি সেমাই কাপ
উপকরণ
-
সেমাই ১ কাপ
-
দুধ ২ কাপ
-
কনডেন্সড মিল্ক আধা কাপ
-
চিনি ২ টেবিল চামচ (স্বাদমতো)
-
এলাচিগুঁড়া আধা চা–চামচ
-
ঘি ১ টেবিল চামচ
-
ফ্রেশ ক্রিম আধা কাপ
-
গোলাপি খাবার রং ১–২ ফোঁটা
-
সাজানোর জন্য অল্প কটন ক্যান্ডি
-
পেস্তাবাদামকুচি।
প্রণালি
-
প্যানে ঘি গরম করে সেমাই হালকা বাদামি করে ভেজে নিন। দুধ ঢেলে মাঝারি আঁচে রান্না করুন।
-
কনডেন্সড মিল্ক, চিনি ও এলাচিগুঁড়া দিন। নরম ও ঘন হওয়া পর্যন্ত নেড়ে রান্না করুন।
-
চুলা বন্ধ করে অর্ধেক মিশ্রণে গোলাপি খাওয়ার রং মেশান। বাকি অংশ সাদা রাখুন।
-
কাপ সেটিং করতে ছোট ডেজার্ট কাপে প্রথমে সাদা সেমাই, তারপর গোলাপি সেমাই লেয়ার করে দিন।
-
ওপরে হুইপ করা ফ্রেশ ক্রিম দিন।
-
পরিবেশনের ঠিক আগে ওপরে কটন ক্যান্ডি ও বাদামকুচি ছড়িয়ে দিন।



