ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দীর সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে খুব শিগগিরই এই বন্দীদের সংশ্লিষ্ট কারাগার থেকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।
মুক্তির আদেশ পাওয়া বন্দীরা হলেন— খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, ফরিদপুর জেলা কারাগারের নাঈম শিকদার, চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক এবং রাঙামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বিবেচনায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে।



