ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি – DesheBideshe

ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি – DesheBideshe

ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি – DesheBideshe

তেল আবিব, ১৯ মার্চ – ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

হামলার সময় মধ্য ইসরায়েল এবং উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।

একই দিনে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে দফায় দফায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তেল আবিব ছাড়াও জেরুজালেম এবং উত্তর ইসরায়েলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জেরুজালেমে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে যে তারা ইরানের হামাদান প্রদেশের সানান্দাজ বিমানবন্দরে হামলা চালিয়ে একটি এমআই-১৭ হেলিকপ্টার ধ্বংস করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়।

এনএন/ ১৯ মার্চ ২০২৬



Scroll to Top