ইসরায়েলের গাজা যুদ্ধের বিচার দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলের গাজা যুদ্ধের বিচার দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলের গাজায় অভিযানের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবিতে ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ফিলিস্তিনিদের প্রতি জাতিসংঘ ঘোষিত সংহতি দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি জানান।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় ৫০ হাজার মানুষ রাস্তায় নামে। লন্ডন, জেনেভা, রোম ও লিসবনেও একই দাবিতে বড় সমাবেশ হয়। লন্ডনে আয়োজকরা জানান, প্রায় এক লাখ মানুষ ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার দাবি করেছেন।

ইসরায়েলের হামলায় গাজায় মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে। সাম্প্রতিক ড্রোন হামলায় বানি সুফাইলা এলাকায় আট ও ১০ বছরের দুই শিশু নিহত হয়।

বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল প্রতিদিনই তা লঙ্ঘন করছে, মানবিক সহায়তা আটকে দিচ্ছে এবং ঘরবাড়ি ধ্বংস করছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও বেসামরিক মানুষের ব্যাপক হত্যাকাণ্ড ও সহায়তা বাধাগ্রস্ত হওয়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

গাজা থেকে ফিলিস্তিনিরা জানাচ্ছেন, যুদ্ধবিরতির পরও তারা খাদ্য, ওষুধ, আশ্রয়সহ ন্যূনতম প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে।

Scroll to Top