ইসরায়েলি হামলার ছবি শেয়ার করলেই কঠোর ব্যবস্থা: ইরানের হুঁশিয়ারি – DesheBideshe

ইসরায়েলি হামলার ছবি শেয়ার করলেই কঠোর ব্যবস্থা: ইরানের হুঁশিয়ারি – DesheBideshe

ইসরায়েলি হামলার ছবি শেয়ার করলেই কঠোর ব্যবস্থা: ইরানের হুঁশিয়ারি – DesheBideshe

তেহরান, ৮ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ক্ষতিগ্রস্ত স্থানের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়ে নাগরিকদের কঠোরভাবে সতর্ক করেছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় পরিষ্কার জানিয়ে দিয়েছে, এ ধরনের সংবেদনশীল দৃশ্য ধারণ করে ছড়িয়ে দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হামলার শিকার এলাকাগুলোর ছবি তোলা এবং তা বিভিন্ন মাধ্যমে প্রচার করাকে রাষ্ট্র গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করছে।

সতর্কবার্তায় বলা হয়, যদি কোনো ব্যক্তি এসব ছবি বা ভিডিও তথাকথিত সন্ত্রাসী স্যাটেলাইট নেটওয়ার্ক, ভার্চুয়াল পেজ কিংবা শত্রুপক্ষের কোনো ব্যক্তি বা গণমাধ্যমে প্রেরণ করেন, তবে তাকে ইসরায়েলের পক্ষে কাজ করা ভাড়াটে গুপ্তচর হিসেবে গণ্য করা হবে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের ওপর বিশেষ নজরদারি চালানো হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দেশের নাগরিকদের এমন কোনো কার্যকলাপ নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

এস এম/ ৮ মার্চ ২০২৬



Scroll to Top