ইসরায়েলি কারাগার থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলি কারাগার থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। শুক্রবার টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ইস্তাম্বুলে পৌঁছান।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেন, শুক্রবার তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছেছেন। সেখানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহিদুল আলমকে স্বাগত জানান।

ইসরায়েল থেকে শহিদুল আলমের মুক্তি ও দেশে প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Scroll to Top