ইসরায়েলকে শিক্ষা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইরানের সামরিক অভিযান স্থগিত – DesheBideshe

ইসরায়েলকে শিক্ষা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইরানের সামরিক অভিযান স্থগিত – DesheBideshe


ইসরায়েলকে শিক্ষা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইরানের সামরিক অভিযান স্থগিত – DesheBideshe

তেহরান, ৮ জুন – সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে অবশ্যই যথাযথ শিক্ষা নিতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিবৃতিতে সশস্ত্র বাহিনী উল্লেখ করে যে,

তাদের সাম্প্রতিক সামরিক অভিযান ছিল এমন একটি পাল্টা ব্যবস্থা যেখান থেকে ইহুদিবাদী শাসনব্যবস্থা এবং তাদের মিত্রদের শিক্ষা নেওয়া প্রয়োজন। তবে একই সঙ্গে ঘোষণা করা হয়েছে যে, বর্তমান সামরিক তৎপরতা আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিবৃতিতে বলা হয়,

এই মুহূর্তে আমাদের সুনির্দিষ্ট অভিযানসমূহ বন্ধ ঘোষণা করা হলো। ইরানের পক্ষ থেকে আরও হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে, ভবিষ্যতে যদি কোনও ধরনের আগ্রাসন বা উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে বিশেষ করে দক্ষিণ লেবাননে চলমান অস্থিরতার প্রেক্ষিতে তবে আগের তুলনায় আরও ভয়াবহ ও ধ্বংসাত্মক পাল্টা জবাব দেওয়া হবে।

বিশ্লেষকরা মনে করছেন,

ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। তবে এই বিবৃতির বিপরীতে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এস এম/ ৮ জুন ২০২৬



Scroll to Top