ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা, পদ্মায় অন্য চিত্র

ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা, পদ্মায় অন্য চিত্র

ইলিশের জন্য জেলেরা যে জাল ব্যবহার করেন, তার সবই ‘কারেন্ট’ জাল। তিন আকারের ফাঁসের কারেন্ট জাল একটির ওপর আরেকটি রেখে ওপরে-নিচে জালগুলো বেঁধে নিয়েছেন জেলেরা। সবচেয়ে ছোটটি এক ইঞ্চি, এরপর দেড় ইঞ্চি; আর বড়টি দুই ইঞ্চি ফাঁসের জাল। এই তিন স্তরের ফাঁসের জাল ভেদ করে মা কিংবা পোনা ইলিশ কেউই বাঁচতে পারছে না। এই কারেন্ট জাল নাকি আমাদের দেশে নিষিদ্ধ!

চরভরাট গ্রামের তরুণ জেলে হোসেন মিয়া। খালি গা, গলায় গামছা, আমার সঙ্গে সঙ্গে হাঁটছেন। গত রাতে ইলিশ কেমন পড়েছে জিজ্ঞেস করতেই হোসেন মিয়ার চোখেমুখে নেতিবাচক অভিব্যক্তি ফুটে উঠল, ‘ক্যাল রাইতে মাত্র আড়াই কেজি ছোট ইলিশ পাইচিলাম।’ পদ্মায় ইলিশ নাই কেন? ‘ছার, জানি না, মনে হয় ভাটি থাইক্কা কোনো ইলিশ এদিকে আইতে পারে না। ওই দিকে জাল আরও বেশি।’

মাছের রাজা ইলিশ কেমন করে বড় হয়ে রুপালি হবে, সেই সময় ও সুযোগ কি আমরা নিশ্চিত করতে পারছি? 

এম এ আজিজ, অধ্যাপক প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Scroll to Top