বাজারদর
বর্তমান বাজারে টাটকিনি মাছ সাধারণত আকার অনুযায়ী ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে
পুষ্টিগুণ
টাটকিনি একটি অত্যন্ত পুষ্টিকর ছোট প্রজাতির স্বাদুপানির মাছ, যা প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। এটি শরীরের পেশি গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আর হার্ট ও মস্তিষ্ক সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে।
টিপস
যেকোনো ছোট মাছের মতোই তাজা দেখে কিনবেন টাটকিনি। এর ভালো উপায় হচ্ছে একটি মাছ হাতের তালুতে নিয়ে দেখা। যদি মাছ নেতিয়ে না গিয়ে সটান থাকে তবে মাছ তাজা।


