ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, দাফন ৯ জুলাই – DesheBideshe

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, দাফন ৯ জুলাই – DesheBideshe


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, দাফন ৯ জুলাই – DesheBideshe

তেহরান, ৫ জুলাই – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার দীর্ঘ চার মাস পর তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় তার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তার পরিবারের আরও চার সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় সকাল আটটায় অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি। এর আগে জানাজা পরিচালনার কথা থাকলেও খামেনির ছেলে মোজতবা খামেনি শেষ পর্যন্ত তা পড়াননি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জানাজা অনুষ্ঠান ঘিরে তেহরান ও এর আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানাজা মোট তিন ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে খামেনির জন্য এবং পরবর্তী ধাপগুলোতে তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।

খামেনির নিহত হওয়ার ঘটনায় দেশটিতে নয় দিনের রাষ্ট্রীয় শোক পালন ও শেষ বিদায়ের শোভাযাত্রা ঘোষণা করেছে ইরান সরকার।

কর্মসূচি অনুযায়ী, খামেনির মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়েছিল। আগামী ৭ জুলাই তার মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর ৮ জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে ৯ জুলাই ইমাম রেজা মাজারে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনকারী এই নেতার মৃত্যু হয় গত ২৮ ফেব্রুয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে তিনি নিহত হন।

দীর্ঘ চার মাস পর তার দাফন প্রক্রিয়া শুরু হওয়ায় সারা দেশে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

এনএন/ ৫ জুলাই ২০২৬



Scroll to Top