ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। যুদ্ধে এবার সরাসরি যোগ দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী-হুতি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন নতুন পদক্ষেপ হিসেবে প্রায় ৫ হাজার মার্কিন নৌ ও মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। তেহরানে প্রাচীন বিশ্ববিদ্যালয়ে হামলার পর ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্বের দুই বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।





