ইরানের বিভিন্ন স্থানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও গতি হ্রাস | চ্যানেল আই অনলাইন

ইরানের বিভিন্ন স্থানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও গতি হ্রাস | চ্যানেল আই অনলাইন

ইরানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং দেশটির মুদ্রা রিয়েলের দরপতনের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের কারণে ইন্টারনেট সংযোগ প্রাপ্তিতে বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন ইরানের সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত কয়েকদিনে দেশটির কয়েকটি এলাকায় মানুষ এ বাধার মুখোমুখি হয়েছেন।

ইরানের ইন্টারনেট ব্যবহারকারীরা বলছেন, ইন্টারনেটের গতি বৃহস্পতিবার আগের চাইতেও কমে গেছে এবং ইন্টারনেট ব্যবহারের প্রক্সি সার্ভার ভিপিএনগুলো ব্যবহার করতেও তারা আরো বেশি বাধার সম্মুখীন হচ্ছেন।

এই সংকটের সময়ে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ বা ব্যবহারকারীদের জন্য ব্যাপক বাধা তৈরি করাই ছিল ইরান সরকারের অন্যতম হাতিয়ার।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে।

Scroll to Top