এদিকে ওই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরি পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, আলোচনা সফল না হলে সম্ভাব্য দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী।
ব্রাতিস্লাভায় এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দেন। তবে একই সঙ্গে তিনি এটাও পরিষ্কার করেছেন যে এমন সমাধান নাও হতে পারে।
রুবিও বলেন, ‘ইরানের সঙ্গে কেউ সফল কোনো চুক্তি কখনো করতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করার হুমকি দিয়ে রেখেছে ইরান। তবে রোববার দেশটি তুলনামূলক নরম সুরে কথা বলেছে।



