ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৮৫ | চ্যানেল আই অনলাইন

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৮৫ | চ্যানেল আই অনলাইন

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাড়িয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার হরমোজগান প্রদেশ-এর মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার সময় বিদ্যালয়ে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Scroll to Top