ইরানে বিক্ষোভ গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে, প্রাণহানি বেড়ে ১২

ইরানে বিক্ষোভ গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে, প্রাণহানি বেড়ে ১২

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের প্রাণহানি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ‘কঠোর প্রতিক্রিয়া’ দেখাবে। রোববার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তারা যদি অতীতের মতো মানুষ হত্যা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে।’

এএফপির হিসাব অনুযায়ী, চলমান বিক্ষোভ ইরানের ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ২৩টিতে ছড়িয়ে পড়েছে। অন্তত ৪০টি শহরে বিভিন্ন মাত্রায় বিক্ষোভের প্রভাব পড়েছে। এর বেশির ভাগই ছোট ও মাঝারি আকারের শহর। সরকারি ঘোষণা ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এএফপি এ হিসাব করেছে।

Scroll to Top