ইরানে জানুয়ারির বিক্ষোভ–হত্যাকাণ্ডে তাহলে কি মোসাদই নেতৃত্বে ছিল

ইরানে জানুয়ারির বিক্ষোভ–হত্যাকাণ্ডে তাহলে কি মোসাদই নেতৃত্বে ছিল

ইসরায়েলের মন্ত্রী আমিচাই এলিয়াহুও সে সময় জোর দিয়ে বলেছিলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি, আমাদের লোকেরা এখন সেখানে কাজ করছেন।’

একইভাবে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও লিখেছিলেন, ‘রাজপথে থাকা প্রত্যেক ইরানিকে নববর্ষের শুভেচ্ছা। আর তাঁদের পাশে হাঁটতে থাকা প্রতিটি মোসাদ এজেন্টকেও…।’

ইরানি কর্মকর্তারাও বিভিন্ন সময় উচ্চ হতাহতের জন্য মোসাদকে দায়ী করেছেন। তবে বিক্ষোভকারীদের অধিকাংশ এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

কোনো কিছুই নিশ্চিত নয়

তেহরানের নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রবিজ্ঞানের এক অধ্যাপক বলেন, এসব দাবি বর্তমান বিশৃঙ্খলার মধ্যে এখনো অপ্রমাণিত। তিনি বলেন, ‘আমরা এমন এক সমাজের কথা বলছি, যারা বিক্ষোভ এবং এখন যুদ্ধের গভীর ক্ষত বয়ে বেড়াচ্ছে। সরকার সহিংসতার চক্রকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এসব দাবি সত্য হলেও মানুষ তা বিশ্বাস করবে না।’

Scroll to Top