ইরানে ইসরায়েলি হামলায় প্রতিরক্ষামন্ত্রী ও গার্ড কমান্ডারের নিহতের আশঙ্কা – DesheBideshe

ইরানে ইসরায়েলি হামলায় প্রতিরক্ষামন্ত্রী ও গার্ড কমান্ডারের নিহতের আশঙ্কা – DesheBideshe

ইরানে ইসরায়েলি হামলায় প্রতিরক্ষামন্ত্রী ও গার্ড কমান্ডারের নিহতের আশঙ্কা – DesheBideshe

তেহরান, ২৮ ফেব্রুয়ারি – ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে অবগত দুজন এবং একটি আঞ্চলিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। তবে এই বিষয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অন্যদিকে ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে এবং তারা সবাই শিক্ষার্থী। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে হরমোজগান প্রদেশের মিনাব শহরের শাজারে তায়্যিবেহ প্রাথমিক বিদ্যালয় লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ঘটনার সময় বিদ্যালয়টিতে প্রায় ১৭০ জন ছাত্রী উপস্থিত ছিল। হামলার পর অনেক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে বলে জানা গেছে। নিহতদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে বলে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Scroll to Top