ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের | চ্যানেল আই অনলাইন

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে হামলা হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে বলে সতর্ক করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগের তুলনায় যুক্তরাষ্ট্রের হাতে এখন আরও উন্নত অস্ত্র ও বিপুল সামরিক সক্ষমতা রয়েছে। প্রয়োজন হলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম ব্যবহার করতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, চলমান উত্তেজনার মধ্যেও ইরান শান্তি আলোচনায় আগের তুলনায় বেশি নমনীয় অবস্থান দেখাচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।

Scroll to Top