ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের তথ্য গোপনের অভিযোগ পেন্টাগনের বিরুদ্ধে – DesheBideshe

ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের তথ্য গোপনের অভিযোগ পেন্টাগনের বিরুদ্ধে – DesheBideshe


ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের তথ্য গোপনের অভিযোগ পেন্টাগনের বিরুদ্ধে – DesheBideshe

ওয়াশিংটন, ২২ জুলাই – ইরানের সাথে চলমান সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনীর হতাহতের প্রকৃত তথ্য গোপনের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে যে গত সপ্তাহে মার্কিন সামরিক ঘাঁটিতে সংঘটিত বেশ কয়েকটি হামলার খবর ধামাচাপা দিয়েছে দেশটির প্রশাসন।

প্রতিবেদনে দাবি করা হয় জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় দুই সৈন্য নিহত হওয়ার পাশাপাশি চারজন আহত এবং একজন নিখোঁজ হয়েছেন। এ ছাড়াও অন্যান্য বিভিন্ন হামলায় অন্তত কয়েক ডজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।

নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী হামলায় কেবল সেনাই নয় বরং মার্কিন বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ হেলিকপ্টারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বার্তা সংস্থা ডিসিএএস এর বরাতে সিএনএন জানিয়েছে এ পর্যন্ত যুদ্ধে চার শতাধিক মার্কিন সেনা আহত হয়েছেন।

তবে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন যুদ্ধ চলাকালীন সেনার রিয়েল টাইম তথ্য প্রকাশ করা শত্রুপক্ষকে সরাসরি সহায়তা করার শামিল।

গত জুন মাসে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ফের হামলা জোরদার করেছে। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ১৭ জন মার্কিন সেনা নিহত হওয়ার কথা ওয়াশিংটন স্বীকার করলেও পেন্টাগনের সাম্প্রতিক নীরবতা নিয়ে সাধারণ মানুষ ও সচেতন মহলে তীব্র ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

এস এম/ ২২ জুলাই ২০২৬



Scroll to Top