ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে জড়াবে না জার্মানি | চ্যানেল আই অনলাইন

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে জড়াবে না জার্মানি | চ্যানেল আই অনলাইন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্যেই জার্মানি স্পষ্টভাবে জানিয়েছে, তারা এই সংঘাতে অংশ নিতে চায় না।

জার্মান নিউজ সার্ভিস জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ নরওয়ে সফরে সাংবাদিকদের বলেন, বার্লিনের কোনো ইচ্ছা নেই ইরানকে ঘিরে চলমান যুদ্ধে যুক্ত হওয়ার। জার্মানি এই যুদ্ধের অংশ নয় এবং আমরা এর সঙ্গে জড়াতে চাই না।

চ্যান্সেলর মের্জ বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে জার্মানির কোনো সামরিক সুরক্ষা প্রদানের পরিকল্পনা নেই। সম্প্রতি ওই গুরুত্বপূর্ণ নৌপথের আশপাশে ইরানের হামলার কয়েকটি ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত এই হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Scroll to Top