ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত – DesheBideshe

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত – DesheBideshe

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত – DesheBideshe

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে যুদ্ধ বাঁধার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান যে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয় এবং একই সঙ্গে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে সাইবার হামলাও হয়।

এর জবাবে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির কারণেই ফ্লাইট চলাচলে এই বিঘ্ন ঘটেছে।

এম ম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top