ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত – DesheBideshe

ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত – DesheBideshe

ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত – DesheBideshe

বাগদাদ, ১৩ মার্চ – ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি কেসি-১৩৫ মডেলের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। আকাশে যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের কাজে এই বিমানটি ব্যবহার করা হতো।

শুক্রবার মধ্যরাতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্ট্রাল কমান্ড জানায়, ইরাকের আকাশে দুটি বিমানের মধ্যে একটি বিধ্বস্ত হলেও অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। তবে এই দুর্ঘটনা কোনো শত্রু বাহিনীর হামলা বা ভুলবশত ছোড়া গোলার কারণে ঘটেনি বলে তারা স্পষ্ট করেছে। বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং বর্তমানে ওই এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

অসমর্থিত একাধিক সূত্রের বরাতে জানা গেছে, বিধ্বস্ত বিমানটিতে পাইলটসহ মোট ছয়জন ক্রু সদস্য উপস্থিত ছিলেন। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অপর একটি সূত্রের দাবি, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে।

এনএন/ ১৩ মার্চ ২০২৬



Scroll to Top