ইত্যাদি ঈদ স্পেশাল পর্ব আজ রাতেই, থাকছে চমক

ইত্যাদি ঈদ স্পেশাল পর্ব আজ রাতেই, থাকছে চমক

ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে দর্শকদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আবারও হাজির হচ্ছে নতুন পর্ব নিয়ে। বরাবরের মতো এবারও জমকালো আয়োজন ও ভিন্নধর্মী উপস্থাপনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত।

ইত্যাদি ঈদ স্পেশাল পর্ব আজ রাতেই, থাকছে চমক

রবিবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে সম্প্রচারিত হবে বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই থাকছে বিশেষ চমক। কালজয়ী গান ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদের সুরে শিল্পীদের পরিবেশনা দর্শকদের আবেগে ভাসাবে। এরপর থাকছে দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক ও বৈচিত্র্যময় গান।

এবারের আয়োজনকে আরও বর্ণিল করেছে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে এক জমকালো নৃত্য পরিবেশনা, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।

বরাবরের মতোই অনুষ্ঠানটিতে ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে উঠে আসবে সমসাময়িক নানা সামাজিক বিষয়। পাশাপাশি থাকছে গ্রামীণ জীবন, সামাজিক অসংগতি ও বাস্তবতা তুলে ধরা নাট্যাংশ, যা হানিফ সংকেতের নির্মাণশৈলীর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য।

নিয়মিত আয়োজনের সঙ্গে এবার যুক্ত হয়েছে বিশেষ মিউজিক্যাল ড্রামা, যা দর্শকদের জন্য বাড়তি চমক হিসেবে থাকছে।

সব মিলিয়ে, ঈদের রাতে পারিবারিক বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে ‘ইত্যাদি’র এই পর্ব। যদি দেখার প্ল্যান না করে থাকেন, আজ রাতেই কিন্তু মিস না করাই ভালো।

Scroll to Top