এর আগে নেপালের ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেছেন কুশল ভুরতেল।২৯ বলের ইনিংসে তিনটি ছক্কা মেরেছেন নেপাল ওপেনার। ৬২ রানে শেষ ৯ উইকেটে খোয়ানো নেপালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেছেন তিনে নামা অধিনায়ক রোহিত পৌডেল।
ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসার র্যামন সাইমন্ডস ৩ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দুই ম্যাচের ক্যারিয়ারে তাঁর এটিই সেরা বোলিং।