ইতিবাচক অভিজ্ঞতায় বাংলাদেশের আট ধাপ উন্নতি

ইতিবাচক অভিজ্ঞতায় বাংলাদেশের আট ধাপ উন্নতি

গ্যালাপ জানায়, গত বছর বিশ্বজুড়ে মানুষের সার্বিক আবেগসংক্রান্ত স্বাস্থ্যের অবস্থা আগের বছর তুলনায় ভালো ছিল। গত ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো নেতিবাচক অভিজ্ঞতা সূচকের অবনতি হয়েছে।

২০২৩ সালে মানুষের পাঁচটি আবেগের তিনটির অবস্থাই আগের বছরের তুলনায় স্থিতিশীল ছিল। বিশ্বের প্রতি ১০ জনের ৭ জই বলেছেন, তারা ভালো বিশ্রাম নিতে পেরেছেন (৭১ শতাংশ), উপভোগ করেছেন (৭৩ শতাংশ) এবং হেসেছেন (৭৩ শতাংশ)।

দেশের ক্ষেত্রে নম্বর বা স্কোর দেওয়া হয় ০ থেকে ১০০-এর মধ্যে। বেশি নম্বর পাওয়ার অর্থ সেই দেশের মানুষের ইতিবাচক আবেগ বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, এই স্কোরের সঙ্গে জীবনযাত্রার মান, ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক সম্পর্কে যুক্ত থাকার বিষয়গুলো জড়িত।

Scroll to Top