ইউএস-বাংলার ফ্লাইট: রিয়াদ, জেদ্দা ও মাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে | চ্যানেল আই অনলাইন

ইউএস-বাংলার ফ্লাইট: রিয়াদ, জেদ্দা ও মাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে | চ্যানেল আই অনলাইন

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে আজ (১ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

রোববার (১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, যাত্রীদের ফ্লাইটের চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে বোর্ডিং পাস সংগ্রহ করার অনুরোধ করা হচ্ছে।

তবে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের ফ্লাইট বর্তমানে সাময়িকভাবে স্থগিত রয়েছে। ইউএস-বাংলা জানায়, দুবাই, আবুধাবী, শারজাহ ও কাতারের রাজধানী দোহার ফ্লাইট পরিস্থিতি অনুকূলে আসলে দ্রুত যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

ফ্লাইট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেল্পলাইন ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Scroll to Top