সাগরের তলদেশ থেকে প্রমোদতরিটি আবিষ্কার করেছে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজির (আইইএএসএম) একটি দল। তাদের নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক ফ্রাঙ্ক গোডিও। তিনি বলেন, আলেকজান্দ্রিয়ার এই প্রমোদতরিটি খুঁজে পাওয়াটা খুবই সাড়া জাগানো একটি ব্যাপার। কারণ, এত দিন এটির কথা শোনা গেলেও এই প্রথম তা খুঁজে পাওয়া গেল।
যেখানে প্রমোদতরিটির খোঁজ পাওয়া গেছে, তার ৫০ মিটারের মধ্যে প্রাচীন মিসরীয় দেবী আইসিসের মন্দির ছিল। অধ্যাপক গোডিও মনে করেন, ৫০ খ্রিষ্টাব্দে মন্দিরটি ধ্বংস হওয়ার সময় প্রমোদতরিটি ডুবে গিয়েছিল। সে সময় একাধিক ভূমিকম্প হয়েছিল। আলেকজান্দ্রিয়ার উপকূলে আছড়ে পড়েছিল জলোচ্ছ্বাস। এতে আন্তিরহোদোস দ্বীপসহ উপকূলের বড় অংশ পানির নিচে তলিয়ে গিয়েছিল।



