এ বিষয়ে আল-জাজিরার সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। সংবাদমাধ্যমটি নিশ্চিত করেছে, তারা বুধবার রামাল্লায় তাদের কার্যালয় বন্ধ রাখার একটি নির্দেশনা পেয়েছে।
বুধবার আল-জাজিরায় কিছু ছবি প্রচার করা হয়। এসব ছবি দেখে মনে হচ্ছে, ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা রামাল্লায় আল-জাজিরার কার্যালয়ে ঢুকছেন ও সম্প্রচার বন্ধের আদেশ হস্তান্তর করছেন।
তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এ পদক্ষেপ নিয়ে এখন পর্যন্ত আল–জাজিরার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ইতিমধ্যে আল–জাজিরা বন্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।
এক বিবৃতিতে হামাস বলেছে, ‘সম্প্রতি ফিলিস্তিনি কর্তৃপক্ষ জনগণের অধিকার ও স্বাধীনতা খর্ব এবং জনগণের ওপর নিরাপত্তামূলক বিধিনিষেধ আরও জোরদার করার জন্য যেসব স্বেচ্ছাচারী পদক্ষেপ নিয়েছে, সেসবের সঙ্গে এ সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ।’