বাংলা নববর্ষ উপলক্ষে এবার দেশজুড়েই নানা বর্ণাঢ্য আয়োজন হচ্ছে। এর মাঝে আলাদা করে আগ্রহ জাগিয়েছে রাজধানীর গুলশান এলাকার আলোকিতে ১৩ ও ১৪ এপ্রিল অর্থাৎ চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখের দিন আর্কা বৈশাখ ১৪৩৩-এর আয়োজন। আর্কা কালেক্টিভ-এর উদ্যোগে দুইদিনব্যাপী হয়ে গেল এই কেনাকাটা, রসনাবিলাস, খেলাঘর আর নাচ-গানে উৎসবমুখর বর্ষবরণ। চলুন ছবির গল্পে দেখে আসি এই জমজমাট আয়োজনের নানা মুহূর্ত।



