আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার | চ্যানেল আই অনলাইন

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার | চ্যানেল আই অনলাইন

সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

শুক্রবার (৭ আগস্ট) ২০২৬-২৭ অর্থবছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আজ ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগামী ১১ ও ১২ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি কেনার প্রস্তাবটি অনুমোদন করেছে কমিটি। এই চালানের প্রতিটি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।

সরকারের জ্বালানি চাহিদা পূরণ এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত এলএনজি আমদানির অংশ হিসেবে এই ক্রয় করা হচ্ছে।

Scroll to Top