আয়ারল্যান্ডের বিপক্ষে নামছে টাইগার যুবারা | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে সাউথ আফ্রিকায় পাড়ি জমিয়েছিল বাংলাদেশ দল। তবে প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৮৪ রানের বড় হারে হোঁচট খেয়েছে মাহফুজুর রহমান রাব্বিরা। আগামীকাল গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। দারুণ সুযোগ রয়েছে এ ম্যাচের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর।

সোমবার ব্লুমফন্টেইনে যুব টাইগাররা নামবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলতে পারেননি আশিকুর রহমান শিবলি- চৌধুরী রেজওয়ানরা। বোলিংয়ের পর ব্যাটিংয়েও বিবর্ণ ছিল যুবারা।

উদ্বোধনী জুটিতে আশিক ও জিশান আলম ভালো শুরু করলেও সেটিকে এগিয়ে নিতে পারেননি বাকিরা। টপঅর্ডার ব্যাটার রিজওয়ান ও আহরার আমিনও ক্রিজে দাঁড়াতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে তাদের উপর প্রত্যাশা থাকবে।

প্রথম ম্যাচে ফিফটি পাওয়া শিহাব জেমসের উপর প্রত্যাশা আরও বাড়বে। ইউরোপের দলটির বিপক্ষে রান করার চাপ থাকবে অধিনায়ক রাব্বির উপরও। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মারুফ মৃধা।

ভারতের পড়া ৭ উইকেটের পাঁচটি নিয়েছেন এ বাঁহাতি মিডিয়াম পেসার। সবমিলিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই বাংলাদেশের।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
আশিকুর রহমান শিবলী, জিশান আলম, চৌধুরী রিজওয়ান, আহরার আমিন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, শেখ পারভেজ জীবন।

Scroll to Top