আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা | চ্যানেল আই অনলাইন

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খবর সংযোগ-এর বিশেষ প্রতিনিধি আবু হেনা রাসেলের স্মরণে শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আবু হেনা রাসেলের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকসভায় ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাসহ বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে সেগুনবাগিচা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবুল হাসানাত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Scroll to Top