ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুত যেকোনো উপায়ে জব্দ ও ধ্বংস করতে হবে— বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। রয়টার্সের প্রতিবেদন জানিয়েছে, ইরানের ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি।