আবরার ফাহাদ স্মরণে মুক্তি পেল রুম নম্বর ২০১১

আবরার ফাহাদ স্মরণে মুক্তি পেল রুম নম্বর ২০১১

বিনোদন ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সেই আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে ‘রুম নম্বর ২০১১’ নামে স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

আবরার ফাহাদ স্মরণে মুক্তি পেল রুম নম্বর ২০১১

এটি নির্মাণের উদ্যোগ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। এতে অভিনয় করেন প্রায় শতাধিক শিক্ষার্থী। আবরারের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার (৭ অক্টোবর) জিসু এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়। টিজারটি প্রকাশ্যে আসার পর পরই মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।

এর আগে, জিসু এন্টারটেইনমেন্টের পেজ থেকে সিনেমাটির বিষয়ে জানানো হয়। একইসঙ্গে প্রকাশ করা হয় এর পোস্টারও। ক্যাপশনে লেখা হয়, ‘রুম নম্বর ২০১১’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ ও আমেরিকায় একই সময়ে রিলিজ হবে সিনেমাটি।

‘রুম নম্বর ২০১১’ সিনেমার পোস্টারে অবশ্য আবরার ফাহাদের কথা উল্লেখ নেই। তবে শেখ জিসান আহমেদ জানিয়েছেন, এটি আবরার হত্যা ঘটনায় নির্মিত।

প্রথমবারের মত ইন্টারনেট নিয়ে বড় সুখবর দিলো গ্রামীণফোন

প্রসঙ্গত, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠে বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে নিষিদ্ধ করা হয় ছাত্র-রাজনীতি। আবরার হত্যাকাণ্ডের পর দেশব্যাপী প্রতিবাদের মুখে নিম্নআদালতে খুনিদের শাস্তি হলেও এখনো উচ্চ আদালতে করা আপিলের নিষ্পত্তি হয়নি। বিচার শেষ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছেন শহীদ আবরারের পরিবার।

Scroll to Top