আফগানিস্তানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি – DesheBideshe

আফগানিস্তানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি – DesheBideshe

আফগানিস্তানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি – DesheBideshe

ইসলামাবাদ, ১২ অক্টোবর – আফগানিস্তানকেও ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

রোববার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেসামরিক লোকজনের ওপর আফগান বাহিনীর গোলাবর্ষণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর জবাব এই বার্তাই দেয় যে, কোনো উসকানি সহ্য করা হবে না।

মোহসিন নাকভি আরও লেখেন, পাকিস্তানি বাহিনী তৎপর রয়েছে এবং আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে। পাকিস্তানের জনগণ দেশের সেনাবাহিনীর পাশেই আছে। আফগানিস্তানকেও ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে।

এর আগে, সন্ত্রাসী সংগঠন টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য গত ১০ অক্টোবর রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। এ ঘটনার একদিন না যেতেই শনিবার রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় গুলিবর্ষণ করে আফগান বাহিনী। পাক সেনাদের পাল্টা আক্রমণে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়, যা চলে রাতভর।

পাক নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, আঙ্গুর আড্ডা, বাজাউর এবং কুর্রামসহ বেশ কয়েকটি সীমান্ত পয়েন্টে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে আফগানিস্তান। পাকিস্তান সেনাবাহিনী তার প্রতিক্রিয়ায় কামান, ট্যাঙ্ক এবং হালকা ও ভারী উভয় অস্ত্র ব্যবহার করেছে বলে জানা গেছে। এতে বেশ কয়েকটি আফগান পোস্ট ধ্বংস এবং ‘সেনা ও সন্ত্রাসীদের’ ব্যাপক ক্ষতি করা হয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১২ অক্টোবর ২০২৫



Scroll to Top