আটকে গেল সাউথ আফ্রিকার বিশ্বকাপ যাত্রা | চ্যানেল আই অনলাইন

আটকে গেল সাউথ আফ্রিকার বিশ্বকাপ যাত্রা | চ্যানেল আই অনলাইন

ফিফা বিশ্বকাপের এবারের আসর গড়াতে বাকি দুই সপ্তাহের কম সময়। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দার ওঠার কথা টুর্নামেন্টের। তবে ভিসা জটিলতার কারণে আটকে গেল সাউথ আফ্রিকার বিশ্বকাপ যাত্রা।

রোববার মেক্সিকোর পাচুকায় চূড়ান্ত ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল দেশটির। কিন্তু দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ এখনো ভিসা না পাওয়ায় এই যাত্রা স্থগিত করতে বাধ্য হতে হয়েছে দেশটি।

সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন (এসএবিসি) জানিয়েছে, তাদের পূর্বনির্ধারিত ফ্লাইটটি বর্তমানে স্থগিত রাখা হয়েছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে এই ধরনের অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাউথ আফ্রিকার প্রধান কোচ হুগো ব্রুস।

এই ঘটনাকে ‘অত্যন্ত বিব্রতকর ও খেলোয়াড়দের প্রতি চরম অন্যায়’ বলে আখ্যা দিয়েছেন দেশটি ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেঞ্জি। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top