আজ ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন – DesheBideshe

আজ ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন – DesheBideshe

আজ ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন – DesheBideshe

ঢাকা, ১৪ মার্চ – দেশের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে আজ।

শনিবার ১৪ মার্চ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, একই দিনে শুধু ইমাম বা মুয়াজ্জিন নন, পাশাপাশি খাদেম, পুরোহিত, সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করা হবে।

এর ফলে সব ধর্মের ধর্মীয় সেবকরা এই বিশেষ সুবিধার আওতায় আসবেন।

এনএন/ ১৪ মার্চ ২০২৬

Scroll to Top