মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

যদিও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক ভারতীয় নাগরিক সামান্য আহত হন। আবুধাবি মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এরই মধ্যে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
সেখানে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিডিয়া অফিস জানিয়েছে, আবুধাবির আল শাওয়ামেখ এলাকায় এই ঘটনা ঘটে। আমিরাতের প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দিলেও এর খণ্ডিতাংশ নিচে পড়লে ওই ব্যক্তি আহত হন।
সূত্র: আনাদোলু এজেন্সি



