আগে কখনও এত ‘মার’ খাননি পান্ট | চ্যানেল আই অনলাইন

আগে কখনও এত ‘মার’ খাননি পান্ট | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শর্ট বল খেলতে রিশভ পান্টের সমস্যা হওয়ার বিষয়টি বুঝতে পেরে সেটাকেই অস্ত্র হিসেবে কাজে লাগিয়েছেন অস্ট্রেলিয়ার বোলাররা। সিডনি টেস্টে ৯৮ বল খেলতে গিয়ে ১২ বার গায়ে-মাথায় আঘাত পেয়েছেন পান্ট। মাঠে পড়ে যাওয়া থেকে শুরু করে ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেয়া ছিলই। ম্যাচ পরিস্থিতি বা দলের প্রয়োজন, কোনোটাই তিনি মাথায় রাখেননি। তবে স্বীকার করেছেন, এত মার আগে কখনও খাননি বাঁহাতি ব্যাটার।

গুরুত্বপূর্ণ মুহূর্তে বাজে শট খেলে আউট হওয়ায় বারবার সমালোচিত হতে হয়েছে পান্টকে। শুক্রবারও ব্যতিক্রম হয়নি। সিডনি টেস্টে যদিও দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করেছেন ২৭ বর্ষী তারকা। ৯৮ বলে দলের সর্বোচ্চ ৪০ রান আসে তার ব্যাট থেকে।

ম্যাচের পর শুরুতে পান্টকে প্রশ্ন করা হয় আঘাত নিয়ে। সামান্য হেসে বলেন, ‘ব্যথা অবশ্যই লেগেছে। তবে কখনও কখনও আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। তাতে অসুবিধা নেই। কোথায় কোথায় বলের আঘাত লেগেছে সেটা নিয়ে ভাবছি না। বলগুলো যে নিজের দক্ষতা কাজে লাগিয়ে খেলতে পেরেছি সেটাই আসল।’

‘মনে হয় এই প্রথম ব্যাটিংয়ের সময় এতবার বলের আঘাত পেলাম। আসলে ক্রিকেটে কোনো পরিকল্পনা করে নামা যায় না। ক্যারিয়ারের কোনো না কোনো সময় সবকিছুই প্রথমবার ঘটে। আজ সেটা আমার সঙ্গে হয়েছে। খুব বেশি ভাবছি না এটা নিয়ে।’

GOVT

Shoroter Joba

Scroll to Top