আগুনের ঝুঁকি আছে এমন ভবনগুলোর দৃশ্যমান স্থানে সাইনবোর্ড আকারে নোটিশ দিতে ফায়ার সার্ভিসকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেইলি রোড ট্র্যাজেডি অনুসন্ধানে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে সাত সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে দিয়েছেন আদালত। হাইকোর্টের আরেকটি বেঞ্চ বেইলি রোডে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন।





