আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারী – DesheBideshe

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারী – DesheBideshe

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারী – DesheBideshe

চাঁদপুর, ১৮ মার্চ – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ নতুন করে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে যা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। যারা এখনো তাদের প্রতি সহানুভূতিশীল তাদের ভারতে গিয়ে শেখ হাসিনার কাছে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

বুধবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর সদর উপজেলার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অবৈধ ঠিকাদারদের বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যাদের বৈধ লাইসেন্স নেই তারা যেন কোনোভাবেই কাজ করতে না পারে। নামে বেনামে ঠিকাদারি করতে আসা ব্যক্তিদের চিহ্নিত করে গাছের সঙ্গে বেঁধে প্রশাসনের হাতে তুলে দেওয়ার তাগিদ দেন তিনি।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে যেভাবে অনিয়ম ও প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার চেষ্টা করা হতো এখনো সেই অপচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া চাঁদপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, চাঁদপুর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র বা কচুয়াকে কেন্দ্র করে অপচেষ্টা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, নাগরিক পার্টির তামিম খান ও ছাত্রশক্তির সাগর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এনএন/ ১৮ মার্চ ২০২৬



Scroll to Top