
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্টারন্যাশনাল লিগ টি-টুয়েন্টির (আইএলটি২০) পঞ্চম আসর গড়াবে নভেম্বরে। তার আগে নিলাম থেকে খেলোয়াড় টানবে দলগুলো। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের তিনজন আছেন। তবে চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরও সাত ক্রিকেটার আছেন।
নিলামে ভিত্তিমূল্য অনুযায়ী তিনটি বিভাগ রয়েছে। যার সর্বোচ্চটি ৮০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় বিভাগের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার। শেষ বিভাগে ১০ হাজার মার্কিন ডলার।
৮০ হাজারের ভিত্তিমূল্যে আছে তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং রিশাদ হোসেনের নাম। তাসকিন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে গত মৌসুমে খেলেছিলেন। নাহিদ এবং রিশাদের জন্য এটাই প্রথম আসর হতে পারে।
অন্যদিকে, দ্বিতীয় বিভাগে আছেন সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নাজমুল হাসান শান্ত এবং শরিফুল ইসলামের নাম। সাকিব আগে এমআই এমিরেটসের হয়ে খেলেছেন।
তৃতীয় বিভাগে নাম রয়েছে মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক এবং তানজিম হাসান সাকিবের নাম।
আইএলটি২০ এর পঞ্চম আসর এবছরের ২১ নভেম্বর শুরু হয়ে পর্দা নামবে ২০ ডিসেম্বর। তিন ভেন্যুতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ গড়াবে। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি এখনও জানানো হয়নি। খেলোয়াড়দের নিলাম বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় দুবাইয়ের আইসিসি একাডেমি ইনডোরসে হবে। ২০০ এর বেশি খেলোয়াড় নিলামে উঠবেন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


