আ.লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাই তারা নানা বেশে ফেরার চেষ্টা করছে: আমীর খসরু | চ্যানেল আই অনলাইন

আ.লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাই তারা নানা বেশে ফেরার চেষ্টা করছে: আমীর খসরু | চ্যানেল আই অনলাইন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাই তারা ট্রাম্পসহ নানা বেশে ফেরার চেষ্টা করছে।

রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশে সিঙ্গাপুর অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো, চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো উপস্থিত ছিলেন। বৈঠকে জননশক্তি রপ্তানি, বন্দর সুবিধাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন, এখনও কিছু কাজ বাকি। সেগুলো সম্পন্ন হলেই তিনি বিদেশে যাবেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেয়া কঠিন বলে মনে করে সিঙ্গাপুর সরকার। তারা বাংলাদেশে বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ করতে চায়।

GOVT

বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আওয়ামী লীগ ফিরে এসে দেশে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

Chokroanimation

Scroll to Top