অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ | চ্যানেল আই অনলাইন

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ | চ্যানেল আই অনলাইন

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদত্যাগ করেছেন। তারা সবাই জামায়াতপন্থি হিসেবে পরিচিত।

সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।

তবে তাদের পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Scroll to Top