টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে রানের খাতা খোলার আগে আউট হয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। তবে ডাকের হ্যাটট্রিক করা অভিষেকের ফর্ম নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেও রানের খাতা খুলতে পারেননি অভিষেক। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সুপার এইটের লড়াইয়ে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। তার আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে সতীর্থের পাশে থাকার কথা জানালেন সূর্যকুমার।
বলেছেন, ‘অভিষেককে নিয়ে যারা উদ্বিগ্ন আমি সেসব মানুষদের নিয়ে চিন্তিত। সামনে যে দলগুলো তার মুখোমুখি হবে, আমি তাদের নিয়েই বেশি ভাবছি। গত বছর সে সবকিছু করেছে, এখন আমাদের সেটার প্রতিদান দেওয়ার সময়। তাকে নিয়ে আমি চিন্তিত নই।’


