Wife Watches Husband Death in Facebook Live: নিজেকে শেষ করলেন যুবক, ফেসবুক লাইভে চুপচাপ দেখলেন স্ত্রী? মধ্যপ্রদেশে শিউড়ে ওঠা ঘটনা

Wife Watches Husband Death in Facebook Live: নিজেকে শেষ করলেন যুবক, ফেসবুক লাইভে চুপচাপ দেখলেন স্ত্রী? মধ্যপ্রদেশে শিউড়ে ওঠা ঘটনা

Last Updated:

ওই দম্পতির একটি ছ মাস বয়সি সন্তানও রয়েছে৷ কিন্তু মাঝেমধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়া হত যুবকের৷ যুবকের মৃত্যুর সময় তাঁর স্ত্রী বাপের বাড়িতে মায়ের কাছেই ছিলেন৷

প্রতীকী ছবি৷ Wife Watches Husband Death in Facebook Live: নিজেকে শেষ করলেন যুবক, ফেসবুক লাইভে চুপচাপ দেখলেন স্ত্রী? মধ্যপ্রদেশে শিউড়ে ওঠা ঘটনা
প্রতীকী ছবি৷

ভোপাল: ফেসবুকে লাইভ স্ট্রিম করে আত্মঘাতী হলেন এক যুবক৷ চরম এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য নিজের স্ত্রী এবং শাশুড়িকে দায়ী করে গেলেন তিনি৷ যুবকের মৃত্যুর পর তদন্তে নেমে তাঁর স্ত্রী এবং শাশুড়িকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেফতারও করেছে৷

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলার মেহরা গ্রামে৷ গত ১৬ মার্চ ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেন ২৭ বছর বয়সি ওই যুবক৷

আর পুলিশের তদন্তেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ পুলিশ জানতে পেরেছে, আত্মহত্যার আগে ওই যুবকের ফেসবুক লাইভ যাঁরা দেখেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন যুবকের স্ত্রীও৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মৃত যুবকের স্ত্রী৷ তাঁর দাবি, তিনি যখন ওই ভিডিও দেখেন ততক্ষণে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে৷

আরও পড়ুন: খুন হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত? মৃত্যু রহস্যের তদন্ত শেষ করল সিবিআই, মৃ্ত্যুর ৫ বছর পর জানা গেল সত্যিটা

নিজের বাড়ি থেকেই ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ মৃত্যুর আগে তিনি অভিযোগ করেন, তাঁর সংসার তছনছ করেছেন তাঁর স্ত্রী এবং শাশুড়ি৷

পুলিশ জানিয়েছে, ওই যুবক গুজরাতের ওয়ারধায় পুরোহিতের কাজ করতেন৷ একটি দুর্ঘটনায় পায়ে চোট পেয়ে ছ মাস আগে বাড়ি চলে আসেন তিনি৷ জানা গিয়েছে, ওই দম্পতির একটি ছ মাস বয়সি সন্তানও রয়েছে৷ কিন্তু মাঝেমধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়া হত যুবকের৷ যুবকের মৃত্যুর সময় তাঁর স্ত্রী বাপের বাড়িতে মায়ের কাছেই ছিলেন৷

জানা গিয়েছে, স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতেও যান ওই যুবক৷ কিন্তু সেখানে স্ত্রীর সঙ্গে তুমুল বচসা হয় তাঁর৷ এর পরই বাড়ি ফিরে এসে ফেসবুকে লাইভ স্ট্রিম করে আত্মঘাতী হন তিনি৷

মানসিক ভাবে বিপর্যস্ত হলে অথবা এই প্রতিবেদন পড়ে কোনওভাবে বিচলিত বোধ করলে নিম্নলিখিত হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন-

লাইফলাইন (কলকাতা)-০৩৩৬৪৬৪৩২৬৭, জীবন (জামশেদপুর)-০৬৫-৭৬৪৫৩৮৪১, সুমৈত্রী (দিল্লি)-০১১-২৩৩৮৯০৯০

বাংলা খবর/ খবর/দেশ/

Wife Watches Husband Death in Facebook Live: নিজেকে শেষ করলেন যুবক, ফেসবুক লাইভে চুপচাপ দেখলেন স্ত্রী? মধ্যপ্রদেশে শিউড়ে ওঠা ঘটনা

Next Article

Bus Service: হাতে স্টিয়ারিং চোখ আটকে মোবাইলে চলা ক্রিকেট ম্যাচে! ভিডিও ভাইরাল হতেই চাকরি খোয়ালেন বাসচালক

Scroll to Top