West Medinipur News: মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগ, যা আয়োজন হল মেদিনীপুরে 

West Medinipur News: মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগ, যা আয়োজন হল মেদিনীপুরে 

Last Updated:

সরাসরি ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে টাকা। ইতিমধ্যেই সেই প্রস্তুতি জোর কদমে।তবে প্রাথমিক পর্যায়ে প্রায় শতাধিক উপভোক্তা পেলেন রাজ্য সরকারের এই বিশেষ সাহায্য।

X

West Medinipur News: মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগ, যা আয়োজন হল মেদিনীপুরে 

মৃত ব্যক্তির পরিবারের পাশে রাজ্য সরকার

পশ্চিম মেদিনীপুর: জন্ম থেকে মৃত্যু, প্রান্তিক এলাকার মানুষদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয় বিভিন্ন সময়ে মানুষের হাতে তুলে দেওয়া হয় সাহায্য। পড়াশোনার জন্য কন্যাশ্রী হোক, কিংবা বিয়ের জন্য রূপশ্রী অথবা মৃত্যুর পর সমব্যথী, রাজ্য সরকারের উদ্যোগে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। মূলত প্রান্তিক এলাকার মানুষদের সাহায্য করতেই এমন সিদ্ধান্ত। তবে পথ দুর্ঘটনায় মৃত্যু হলে, পরিবারের হাতে তুলে দেওয়া হয় অর্থ। এবার পশ্চিম মেদিনীপুর জেলায় বেশ কয়েক কোটি টাকা ডেথবেনিফিট তুলে দেওয়া হল উপভোক্তাদের হাতে।

আরও পড়ুন: রবিনসন স্ট্রিটের ছায়া! ৪-৫ দিন মায়ের পচাগলা মৃতদেহ আগলে রইল ছেলে, হাওড়ায় শোরগোল

দুর্ঘটনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল জেলা পরিবহন দফতর। পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহন দফতরের উদ্যোগে পথ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য। ২০১৭ সাল থেকে পথদুর্ঘটনায় যতজন মারা গিয়েছেন, তাদের পরিবারের হাতে প্রায় ন’কোটি টাকা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় শতাধিক পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে প্রাথমিক পর্যায়ে।

আরও পড়ুন: নয়াদিল্লি স্টেশনের ছায়া এবার আসানসোলে! কুম্ভে যাওয়ার ট্রেন ধরতে ফের হুড়োহুড়ি! তারপর?

প্রসঙ্গত পথ দুর্ঘটনায় মৃত্যু হলে, তাদের পরিবারের আর্থিক সাহায্যে ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্যোগে সরকারি প্রকল্প ডেথ এগ্রেসাইয়া বেনিফিট এর মধ্য দিয়ে উপকৃত হয়েছেন বহু মানুষ। বিভিন্ন সময়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পরিবারের একমাত্র রোজগেরের। স্বাভাবিকভাবে তাদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগ। পশ্চিম মেদিনীপুর জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়া পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের হাতে প্রাথমিক পর্যায়ে দু কোটি উনিশ লক্ষ টাকার তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পরিবহন দফতরের আধিকারিক সন্দীপ সাহা।

২০২৩ সাল পর্যন্ত পথদুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের হাতে তুলে দেওয়া হত৫০ হাজার টাকা, এখন তা বেড়ে হয়েছে ২ লক্ষ টাকা। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে তাদের সরাসরি ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এই টাকা। ইতিমধ্যেই সেই প্রস্তুতি জোর কদমে।তবে প্রাথমিক পর্যায়ে প্রায় শতাধিক উপভোক্তা পেলেন রাজ্য সরকারের এই বিশেষ সাহায্য। রাজ্য সরকারের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

রঞ্জন চন্দ

Next Article

Howrah: রবিনসন স্ট্রিটের ছায়া! ৪-৫ দিন মায়ের পচাগলা মৃতদেহ আগলে রইল ছেলে, হাওড়ায় শোরগোল

Scroll to Top